
(এস, এম, আলতাব হোসেন – বিশেষ প্রতিনিধি)- আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় ঐক্যজোটের মনোনীত সিরাজগঞ্জ- তিন (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) সংসদীয় আসনের এম পি পদপ্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মজলুম জননেতা জনাব হাফেজ মাওলানা মুফতি আব্দুর রউফ নির্বাচনী প্রচারণা উদ্বোধনী দিনের পথ সভায় বলেন আমাদের ১০ দলীয় ঐক্যজোট যদি বিজয়ী হয়ে সরকার দল গঠন করে তাহলে “মহান আল্লাহ ও কুরআনের” আইন প্রতিষ্ঠা করবো এবং জনগণের সকল কল্যানের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।
রায়গঞ্জের ঐতিহ্যবাহী পাঙ্গাসী ” নাহিদ নিউ মার্কেট” চত্বরে ১০ দলীয় ঐক্যজোট হাট পাঙ্গাসী ইউনিয়ন শাখা কর্তৃক সিরাজগঞ্জ -৩ ( রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) সংসদীয় আসনের এম পি পদপ্রার্থীর পাঙ্গাসী বাজারে আগমন উপলক্ষে বিকাল তিন ঘটিকার সময় এক বিশাল নির্বাচনী প্রচারনী পথসভার আয়োজন করেন। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সকল নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে উপরোক্ত বক্তব্য উপস্থাপন করেন। তিনি আরো বলেন আমরা সকল “ইসলামী দল “মহান আল্লাহ তায়ালার দয়া ও অনুগ্রহে ঐক্য গঠন করতে সক্ষম হয়েছি।এই ঐক্য গঠন করা হয়েছে একমাত্র “মহান আল্লাহ তায়ালার আইন ও কুরআন সুন্নাহ” প্রতিষ্ঠা করার লক্ষে এবং জনগনের সার্বিক সমস্যা সমাধানের মাধ্যমে কল্যান সাধনের জন্যে। কোনো ব্যাক্তির সুযোগ সুবিধার জন্য নয।তিনি আরো অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ মুলক বক্তব্য রাখেন এবং আগামী ১২/০২/২০২৬ ইংরেজি তারিখে জোটের প্রতীক ” রিকশা ” মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। তিনি আরো বলেন “ইসলাম” শান্তির ধর্ম।তাই দেশে শান্তি, শৃঙ্খলা রক্ষা করতে হলে ইসলামী দলকে বিজয়ী করতে হবে। পবিত্র কুরআন তিলাওয়াত করেন মোঃ ওলিউল্লাহ। উপস্থিত হয়ে ইসলামী পরিচয়,দৃষ্টিভঙ্গীর উপর অত্যান্ত গুরুত্বপূর্ণ বিপ্লবী ও সংগ্রামী এবং “রিকশা” মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন পর্যায়ক্রমে বিশেষ অতিথি হিসেবে মজলুম জননেতা জনাব মোঃ আলী মর্তুজা।মুহতারাম,জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা। জানাব রায়গঞ্জ পৌর সভার প্রথম নির্বাচীত সাবেক মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন আকন্দ।জনাব এস, এম, মনসুর আলী, জনাব মাওলানা মোঃ মাহফুজুর রহমান, জনাব মুফতি ডাঃনজরুল ইসলাম, জনাব হাফেজ মাওলানা মুফতি জাহিদুল ইসলাম, জনাব মাওলানা মতিউর রহমান, জনাব আব্দুর রাজ্জাক, জনাব আলহাজ্ব এস,এম, হাসিনুর রহমান, জনাব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, মাওলানা মোঃ বাদশাহ আলম,জনাব মাওলানা রেজাউল করিম, জনাব মাওলানা মোঃ তরিকুল ইসলাম, মুফতি মাওলানা মোহাম্মদ আলী, জনাব মুফতি মঈন, জনাব মোঃ হাফেজ মাহমুদুর রহমান। সভাপতিত্ব, উদ্ভোধনী শুভেচ্ছা ও উক্ত পথসভার সমাপ্তি ঘোষণা করেন জনাব মুফতি মোঃ শরিফুল ইসলাম। পরিচালনায় ছিলেন জনাব এস,এম,মুনসুর আলী। আরো বক্তব্য রাখেন রায়গঞ্জ বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও ছাত্র মজলিস সহ ১০ দলীয় ঐক্যজোটের বিভিন্ন নেতৃবৃন্দ।
Reporter Name 


















