বাংলাদেশ ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের সরকার গড়ার প্রত্যয়ে নির্বাচনী মাঠে বিএনপির আব্দুল বারী

  • Reporter Name
  • Update Time : ০২:১৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১২৪ Time View

হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার : “সবার আগে বাংলাদেশ”এই আদর্শকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী জনসভা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আব্দুল বারী তাঁর নিজ জন্মভূমি মাত্রাই ইউনিয়ন থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এর আগে বুধবার (২১ জানুয়ারি) জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই তিনি সরাসরি নির্বাচনী মাঠে নামেন। জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল বারী বলেন,

“বিএনপি ক্ষমতায় এলে দেশের দরিদ্র ও মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করা হবে। ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে মাসিক ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে, যাতে তারা সম্মানজনক জীবনযাপন করতে পারে।”

তিনি আরও বলেন,

“জয়পুরহাট জেলার বহু গ্রামীণ এলাকায় এখনও কাঁচা রাস্তা রয়েছে। বিএনপি সরকার গঠন করলে এসব রাস্তা দ্রুত পাকা করা হবে। গ্রাম হবে শহরের মতো উন্নত—এটাই আমাদের লক্ষ্য। উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, উন্নয়ন মানে মানুষের জীবনমানের বাস্তব পরিবর্তন।”

নিজ জন্মভূমিতে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে তিনি বলেন,

“আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও সম্মানের জন্য রাজনীতি করি। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ জয়পুরহাট-২ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।”

বিশেষ অতিথির বক্তব্যে কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন ফকির বলেন,

“বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। এই দল কখনো জনগণের ভোটাধিকার থেকে সরে যায়নি। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।”

জনসভায় আরও বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মানুষের ভোটাধিকার সংকুচিত। এবার জনগণ নিজেদের ভোটের অধিকার ফিরে পেতে ঐক্যবদ্ধ হয়েছে।

সভা সফল করতে মাত্রাই ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জনসভায় সভাপতিত্ব করেন মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

জনগণের সরকার গড়ার প্রত্যয়ে নির্বাচনী মাঠে বিএনপির আব্দুল বারী

Update Time : ০২:১৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬