
মোঃ নুরুজ্জামান সরকার -চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি :– ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার ১ম নির্বাচনি পথসভা শুরু করেন চিরিরবন্দর উপজেলার ১০ নং পুনটি ইউনিয়নে গতকাল ২২ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনটি ইউনিয়নের বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সামছুল আলম মন্ডল ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক আলহাজ্ব মোঃ রেজাউল করিম রেজা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিন,
প্রধান অতিথি বক্তব্য বলেন, আমি সারাজীবন মানুষের সেবা করেছি, মানুষের সুখ-দু:খে পাশে থেকেছি। জীবনের বাকি সময়টুকুও মানুষের কল্যাণে ব্যয় করতে চাই। রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা অর্জনের একটি মাধ্যম।’ তিনি আরও বলেন, গত ১৭ বছর দেশে ফ্যাসিস্ট সরকার ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। এ সময় মানুষ ভালো থাকতে পারে নাই। এখন সময় এসেছে পরিবর্তনের। ফ্যাসিস্ট সরকার চলে গেলেও দেশে ভোট চুরি করার প্রবণতা এখনো যায় নাই। নানাভাবে মানুষ আপনার অধিকারকে হরণ করার জন্য ব্যস্ত। তাই আপনাদের কাছে আমার অনুরোধ আগামী ১২ তারিখ সকাল সাতটার মধ্যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে আপনি ফ্যামিলি কার্ড পাবেন। ফ্যামিলি কার্ড পেলে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারবেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপনি কৃষক কার্ড পাবেন, স্বাস্থ্য কার্ড পাবেন বাংলাদেশ বদলে যাবে। সেই পরিবর্তনের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।
পথসভা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পথসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা যায়। এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় ওয়ার্ড বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, এলাকার ভোটার ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
পথ সভা অনুষ্ঠান নির্বাচনী আচরণবিধি মেনে রাত ৮ আগে শেষ করা হয় ।
Reporter Name 
























