
চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোচীফ কে এম আবুল কাশেম:
সঞ্চালনায় করেন মোহাম্মদ ওসমান গনি সুমন
বাঁশভিত্তিক শিল্পের উন্নয়ন ও আধুনিক যোজিত পণ্য তৈরির কৌশল বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “বাঁশের যোজিত পণ্য তৈরীর কৌশল” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ মাকছুদুর রহমান, সভাপতি, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, চট্টগ্রাম বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
হাজী মোহাম্মদ মুজিবুর রহমান, সভাপতি, বলিরহাট ফার্নিচার ব্যবসায়ী ও নির্মাতা সমবায় সমিতি লিঃ
এবং
হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, সাবেক সভাপতি, বলিরহাট ফার্নিচার ব্যবসায়ী ও নির্মাতা সমবায় সমিতি লিঃ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
জনাব মোঃ জহিরুল আলম, সিনিয়র রিসার্চ অফিসার, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ শাখা, বিএফআরআই, চট্টগ্রাম।
উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন—
মোঃ মাহবুবুর রহমান, বিভাগীয় কর্মকর্তা, যোজনা বিভাগ, কাঠ যোজনা শাখা, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই), চট্টগ্রাম এবং
মোঃ সাদ্দাম হোসেন, রিসার্চ অফিসার, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)
প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়
স্থান: এফএ কমিউনিটি সেন্টার, পূর্ব ষোলশহর ৬নং ওয়ার্ড, খাজা রোড, খালাসী পুকুর পাড়, চান্দগাঁও, চট্টগ্রাম
তারিখ: ২৪ জানুয়ারি ২০২৬
অনুষ্ঠানে বাঁশভিত্তিক পণ্যের আধুনিক নকশা, উৎপাদন কৌশল ও বাজার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
Reporter Name 






















