
*স্থান পরিদর্শন শেষে সম্ভাব্য তারিখ জানালেন শহিদুল ইসলাম খান বাবুল
মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সোমবার ফরিদপুরে সম্ভাব্য জনসভাস্থল পরিদর্শন শেষে বিএনপির কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম বাবুল এ তথ্য জানান।
তিনি বলেন, “দলীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী মাসের প্রথমার্ধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফরিদপুরে আসতে পারেন। স্থান ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী খুব শিগগিরই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।”
পরিদর্শনকালে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। নেতারা জানান, তারেক রহমানের আগমন ঘিরে ফরিদপুরে একটি বড় জনসভা আয়োজনের প্রস্তুতি চলছে।
বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের এই সফর ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।
Reporter Name 


















