বাংলাদেশ ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সাংবাদিক জাতীয় দৈনিক বিকাল বার্তা শাহনেওয়াজ মাহমুদ রনির মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০২:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১৩১ Time View

ফরিদপুর প্রতিনিধি: রাজবাড়ীতে সাতক্ষীরার বাসিন্দা সাংবাদিক শাহনেওয়াজ মাহমুদ রনি মৃত্যুবরণ করেছেন। তার মরদেহ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।

হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৃত্যুর পর এখনো পর্যন্ত তার কোনো স্বজন বা পরিচিত ব্যক্তি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেননি। মরদেহের পরিচয় নিশ্চিত করা এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের লক্ষ্যে তার পরিবারের সদস্য বা পরিচিতজনদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলের সহযোগিতা কামনা করেছে।

কারও কাছে নিহত সাংবাদিকের স্বজনদের সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

মরদেহের পরিচয় শনাক্তে সহায়তার জন্য তথ্যটি সর্বসাধারণের মাঝে শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে। সত্যের পথে অবিচল জাতীয় দৈনিক বিকাল বার্তা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

রাজবাড়ীতে সাংবাদিক জাতীয় দৈনিক বিকাল বার্তা শাহনেওয়াজ মাহমুদ রনির মৃত্যু

Update Time : ০২:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬