বাংলাদেশ ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদী ও আটঘরিয়ায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

  • Reporter Name
  • Update Time : ০৩:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৭৪ Time View

,,,,,,,স্টাফ রিপোর্টার,,,, 

জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পাবনা-৪ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার বিকেলে পাবনা-৪ সংসদীয় আসনের ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারপুর মোড়ে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক একে এম কামরুজ্জামান জিসান।

তিনি বলেন, “আমি দেশে ফিরতে চেয়েছিলাম, কিন্তু ভিসা জটিলতার কারণে দেশে ফেরা সম্ভব হয়নি। দূরে থেকেও আমি দলীয় নেতাকর্মীদের সঙ্গে আছি। ঈশ্বরদী ও আটঘরিয়ায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”

নির্বাচনী অফিস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির পাবনা-৪ আসনের মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মো. মকলেছুর রহমান বাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক আসতুল হোসেন মোল্লা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের প্রতিক, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আওয়াল কবীর, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাবেক ছাত্রনেতা নায়েব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মো. শামসুল আলম, সাবেক সহ-সভাপতি আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, সহ-সভাপতি মাসুদ রানা নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সেলিম বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান আয়নাল, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাজীব ফরাজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব, সহ-সভাপতি ইমরানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দোয়া অনুষ্ঠানে ৩ নম্বর ওয়ার্ডের বিপুলসংখ্যক নারী-পুরুষ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ঈশ্বরদী ও আটঘরিয়ায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

Update Time : ০৩:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬