
,,,স্টাফ রিপোর্টার,,,
ঈশ্বরদী পৌরসভার ০৯ নাম্বার ওয়ার্ড কর্তৃক আয়োজিত ইস্তা মসজিদ মোড় এলাকায়, ৭১ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিবের ধানের শীষের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হাবিবুর রহমান হাবীব।
উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌরসভার সাবেক তিনবারের সফল মেয়র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মখলেছুর রহমান বাবলু।
শামীম আহমেদের সভাপতিত্বে প্রচারণার সময় তার সঙ্গে ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহসান হাবিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাএনেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, কলেজ ছাএদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ফিরোজ, মোয়াজ্জেম হোসেন, দুলাল মন্ডল, রেজাউল করিম, উপজেলা যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের প্রতীক, উপজেলা ছাএদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, যুবদল নেতা খোরশেদ আলম দিপু, শাহিন উদ্দিন, আকরাম রায়হান বাবু, সাইফ হাসান, সেলিম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বিপুল হোসেন বুদু, সাবেক ছাএদল নেতা যুবায়ের হেসেন বাপ্পি, কলেজ ছাএদলের সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়াম, আওয়াল কবির, পবন।
এছাড়াও পৌর ০৯ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 






















