বাংলাদেশ ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় ইএসডিও’র ‘চেক কারসাজিতে’ জেল খাটলেন ঋণগ্রহীতা

  • Reporter Name
  • Update Time : ০৭:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ২৮ Time View

মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করেও এনজিওর সাজানো মামলায় জেল খাটতে হলো রিনা বেগম নামে এক অসহায় নারীকে। বেসরকারি সংস্থা ইএসডিও-র বিরুদ্ধে জমা রাখা ফাঁকা চেকে ভুয়া তারিখ ও টাকার অংক বসিয়ে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এই হয়রানির বিচার চেয়ে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।

অভিযোগ সূত্রে জানা যায়, বালাপাড়া ইউনিয়নের গংগানারায়ন গ্রামের রিনা বেগম ইএসডিও কাউনিয়া শাখা থেকে ঋণ নিয়ে নিয়মিত কিস্তি দিচ্ছিলেন। এমনকি গত ২০ জানুয়ারিও তিনি কিস্তি জমা দেন। অথচ সংস্থাটি তার জমা রাখা একটি ফাঁকা চেকে ২৩/০২/২০২৫ তারিখ বসিয়ে ৫৬ হাজার টাকার চেক ডিজঅনার মামলা করে। মামলার বিষয়টি গোপন রাখায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয় এবং গত শনিবার পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। পরদিন জামিন পেলেও এলাকায় চরম সম্মানহানির শিকার হন ওই নারী।

ভুক্তভোগী রিনা বেগম বলেন, “আমি কিস্তি দিচ্ছি, অথচ তারা ভুয়া তারিখ বসিয়ে আমাকে চোর বানিয়ে জেলে পাঠালো। আমি এই অন্যায়ের বিচার চাই।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে এনজিও কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কাউনিয়ায় ইএসডিও’র ‘চেক কারসাজিতে’ জেল খাটলেন ঋণগ্রহীতা

Update Time : ০৭:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬