
সাবানা আক্তার জনি হবিগঞ্জ প্রতিনিধি।। ২৩৯ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়াকে নিয়ে ট্রকরা ও গুজব ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তারা জানিয়েছেন ট্রল আর মিথ্যা প্রাগান্ডায় নির্বাচনের মাঠ থেকে সিমি কিবরিয়াকে সারানোর চেষ্টা চলছে। এসবে কাজ হবে না। নিন্দুকেরা যতোই চেষ্টা করুক রেজা কিবরিয়ার বিজয়ের পথ আরো সুগম হবে। বিএনপির আদর্শে বিশ্বাসী যারা তারা এসবে কান দিবে না।
তারা বলেন, ড. রেজার কিবরিয়া মতো নেতা পেয়ে হাতছাড়া করলে নবীগঞ্জ-বাহুবলের উন্নয়নে পিছিয়ে যাবে। তিনি তাঁর মরহুম পিতা এএসএম কিবরিয়ার অসমাপ্ত কাজ সমাপ্তের স্বপ্ন নিয়ে নির্বাচনে এসেছেন। ইতিমধ্যে ধানের শীষকে বিজয়ী করতে শত শত প্রবাসীরা দেশে এসেছেন। তাই সকল প্রকার ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থেকে নবীগঞ্জ-বাহুবলের উন্নয়নে ড.রেজা কিবরিয়ার ধানের শীষকে বিজয়ী করতে হবে।
Reporter Name 






















