বাংলাদেশ ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩; পরে মীমাংসা

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১১৯ Time View

মোঃ রিপন শেখ,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবনাতলা গ্রামের মোঃ হাফিজুল শেখ (পিতা: রকম শেখ)-এর বাড়িতে উচ্চ শব্দে বক্স বাজানোকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় ইলিয়াসের স্ত্রী ও তার চাচাতো শ্বশুরের মেয়ে ফাতে বেগম ঘটনাস্থলে আসেন। বিষয়টি নিয়ে বিরোধের একপর্যায়ে হাফিজুল শেখ ও তার লোকজন ইলিয়াসের পরিবারের ওপর হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরবর্তীতে বিষয়টি দুই পক্ষের মাতব্বরদের মধ্যে ছড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ইয়াদ আলী (৪০), জাকারিয়া (৩৫) এবং ইলিয়াসের স্ত্রী আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনজনকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে স্থানীয় মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিকেল ৪টার দিকে দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩; পরে মীমাংসা

Update Time : ০৬:৪৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬