
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমানের রিকশা প্রতীকের পক্ষে ভাঙ্গায় নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে প্রথম পর্যায়ে ভাঙ্গা বিশ্বরোড মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে ঈদগাহ মাদ্রাসা প্রাঙ্গণ থেকে পুনরায় মিছিল শুরু হয়ে ভাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গা হাইওয়ে থানা সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে ফরিদপুর-৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিপুলসংখ্যক কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মিজানুর রহমান বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আমরা আশা করি। জনগণের রায়ে আমরা বিজয়ী হবো—ইনশাল্লাহ।”
Reporter Name 






















