
সাবানা আক্তার জনি হবিগঞ্জ প্রতিনিধি।। সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া তার দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবন নিয়ে সম্প্রতি করা কটূক্তির প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ড. রেজা সাহেব তার রাজনৈতিক সংগ্রাম ও ভূমিকা নিয়ে যে মন্তব্য করেছেন, তা দুঃখজনক ও অযৌক্তিক।
বিবৃতিতে শেখ সুজাত মিয়া উল্লেখ করেন, ড. রেজা সাহেব বর্তমানে যে রাজনৈতিক দলে যুক্ত আছেন, তিনি সেই দলেই এক সময় সাধারণ কর্মী হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিলেন। দীর্ঘ এই সময়ে তিনি নবীগঞ্জ–বাহুবলের মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করেছেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, তার চার দশকের রাজনৈতিক ভূমিকা নিয়ে কটূক্তি বা অবমাননাকর মন্তব্য করা হলেও নবীগঞ্জ–বাহুবলের সাধারণ জনগণের সমর্থন ও ভালোবাসা তার রাজনৈতিক শক্তির মূল ভিত্তি।
বিবৃতিতে সাবেক এই সংসদ সদস্য জানান, জনগণের অধিকার ও ন্যায়ের প্রশ্নে অবস্থান নেওয়ার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতে এলাকার জনগণই তাকে পুনরায় সম্মানের সাথে রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করবেন।
এ সময় তিনি নবীগঞ্জ–বাহুবলের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের সমর্থনই তার যেকোনো রাজনৈতিক লড়াইয়ের প্রধান প্রেরণা। আসন্ন নির্বাচনে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
Reporter Name 
























