
২৯ জানুয়ারী ২০২৬ খ্রি., বৃহস্পতিবার
লালমনিরহাট জেলা প্রতিনিধি
জাতীয় দৈনিক বিকাল বার্তা
লালমনিরহাট সদর উপজেলাধীন খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটী গ্রামের বাসিন্দা ভোক্তভোগী মোঃ শফিকুল ইসলামের স্ত্রী বিজলী বেগম(৩৩) বলেন আামার পরিবারটি অতি অসহায় ও দরিদ্র পরিবার হওয়ায় আমার স্বামী ও আমি প্রচুর পরিশ্রম করে অতিকষ্টে জীবন-যাপন করে আসছি কিন্তু বাড়ীর পাশে আমার স্বামীর বড় ভাইয়ের পরিবার বসবাস করেন তবে কিছুদিন থেকে আমার স্বামীর বড় ভাই মোঃ আহের উদ্দিন(৫৫) পিতাঃ মৃত অফুর উদ্দিন ও তার স্ত্রী মোছাঃ আহিলা বেগম(৪৫) কারনে-অকারণে ঝগড়া বিবাদ করা সহ আমাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি ধামকি মুলক কথাবার্তা বলিয়া শাসাইয়া আসছিল। তারই জের ধরে গত ২৬/০১/২০২৬ ইং তারিখ সকাল অনুমান ৭.০০ ঘটিকার সময় আমার ভাসুর মোঃ আহের উদ্দিন ও তার স্ত্রী পূর্বের বিরোধকে কেন্দ্র করিয়া হাতে লাঠিসোটা লইয়া আমার বসত বাড়ীর সামনে কাচা রাস্তার উপড়ে বসিয়া আমাকে সহ আমার পরিবারের লোকজনদের উদ্দেশ্যে করিয়া গালিগালাজ করা সহ মারমূখী আচারণ করিতে থাকে এবং এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাড়ীর উঠানে এসে আমার শরীরের বিভিন্ন জায়গার উপর তাদের হাতে থাকা লাঠিসোটা দিয়ে আঘাত শুরু করে । তাদের আঘাতে আমার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয় ও তাদের হাতে থাকা লাঠিসোটার আঘাতে আমার চোখের উরু সহ কান ফেটে রক্ত বাহির হয় এমতাবস্থায় এলাকার লোকজন রক্তাত্ত অবস্থায় আমাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় এবং বিজলী বেগমের চোখের উরু সহ কানে সর্বমোট ০৮ আটটি সেলাই পড়েছে। বিজলী বেগম লালমনিরহাট সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডের রেজি.নংঃ ৩৮৬/৩৮৬ ও ৫৭ নং বেডে চিকিৎসাবস্থায় আছেন। ভোক্তভোগী অসহায় বিজলী বেগম বাদী হয়ে তার ভাসুর মোঃ অহের উদ্দিন ও তার স্ত্রী আহিলা বেগমকে বিবাদী করে লালমনিরহাট সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। পরিশেষে বিজলী বেগম বলেন আমি লালমনিরহাট জেলা প্রশাসকসহ পুলিশের উদ্ধত্বন কতৃপক্ষের নিকট সঠিক বিচারের জন্য দৃষ্টি আকর্ষন করছি।
Reporter Name 






















