
আজ একটি কথা না বললেই নয়।
যখন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধ শুরু হয়, এই দেশকে স্বাধীন করার জন্য ৩০ লক্ষ শহীদের রক্ত আর লক্ষ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়। সেই রক্তক্ষয়ী যুদ্ধে শুধু অস্ত্রধারীরাই নয় জীবন বাজি রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই দেশের সংবাদকর্মীরা।
দেশ-বিদেশে মুক্তিযুদ্ধের খবর পৌঁছে দিতে, পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতা তুলে ধরতে, সত্য প্রকাশ করতে—সংবাদকর্মীরা তখন কলমকে অস্ত্র বানিয়েছিলেন।
কিন্তু আজ প্রশ্ন হলো তারা কী পেলেন?
আজ এই স্বাধীন দেশে হাজার হাজার সংবাদকর্মী লাঞ্ছিত, নির্যাতিত ও অবহেলিত।
রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধাদের তালিকা আছে, ভাতা আছে, সম্মান আছে কিন্তু মুক্তিযুদ্ধকালীন সংবাদকর্মীদের কোনো সরকারি স্বীকৃতি নেই, নেই কোনো তালিকা, নেই কোনো ভাতা বা নিরাপত্তা।
তারা আজও নিজের পকেটের টাকায়, নিজের জীবন ঝুঁকিতে ফেলে দেশের সত্য, উন্নয়ন আর দুর্নীতির খবর জনগণের সামনে তুলে ধরছেন।
এর পুরস্কার হিসেবে পাচ্ছেন কী?
👉 মিথ্যা মামলা, হুমকি, হামলা ও হয়রানি।
আমরা এই অবিচারের প্রতিকার চাই।
আমরা দাবি করছি।
লেখক সাংবাদিক বাবুল চৌধুরী বাবুল, জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার।
Reporter Name 






















