বাংলাদেশ ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ ১ শেখ সুজাত মিয়ার এমপি থাকাকালীন টি-আর ও কাবিখা প্রকল্প সম্পর্কে অবগত হয় নবীগঞ্জ–বাহুবলের জনগণ

  • Reporter Name
  • Update Time : ০৫:২৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৬৪ Time View

আশাহীদ আলী আশা।। ১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে উপ-নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর শেখ সুজাত মিয়ার হাত ধরেই টি-আর ও কাবিখা প্রকল্পের মতো সরকারি উন্নয়ন কর্মসূচির বিষয়ে ব্যাপকভাবে জানতে পারে স্থানীয় জনগণ। সংসদ সদস্যের অনুকূলে এসব প্রকল্পের বরাদ্দ এলাকায় বাস্তবায়নের মাধ্যমে তৎক্ষালীন সময়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়।

বুধবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় এমন তথ্য জানান হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া।

জানা যায়- ২০১১ সালে হবিগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও তৎকালীন সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে অনুষ্ঠিত উপ-নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মুশফিক হোসেন চৌধুরীকে পরাজিত করে শেখ সুজাত মিয়া সংসদ সদস্য নির্বাচিত হন।

নির্বাচনের পর শেখ সুজাত মিয়া সংসদ সদস্যের আওতাধীন টি-আর, কাবিখাসহ বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের বরাদ্দ জনগণের মাঝে উন্মুক্তভাবে বণ্টন ও বাস্তবায়ন শুরু করেন। এর ফলে স্থানীয় জনগণ প্রথমবারের মতো এসব প্রকল্পের কার্যক্রম, বরাদ্দ ও ব্যবহার সম্পর্কে সরাসরি জানতে পারে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এর আগে এসব প্রকল্পের অস্তিত্ব থাকলেও সাধারণ মানুষের কাছে বিষয়টি তেমনভাবে পরিচিত ছিল না।

শেখ সুজাত মিয়ার সময়ে উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও দৃশ্যমান বাস্তবায়নের ফলে নবীগঞ্জ ও বাহুবলের বিভিন্ন এলাকায় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম গতিশীল হয় বলে মনে করেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

হবিগঞ্জ ১ শেখ সুজাত মিয়ার এমপি থাকাকালীন টি-আর ও কাবিখা প্রকল্প সম্পর্কে অবগত হয় নবীগঞ্জ–বাহুবলের জনগণ

Update Time : ০৫:২৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬