
হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার : জয়পুরহাট-২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (৩১ জানুয়ারি) কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উদয়পুরের মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব আব্দুল বারী।
প্রধান অতিথির বক্তব্য
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বারী বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।
ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা এই জনপদকে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন এলাকায় রূপান্তরিত করবো।
তিনি এলাকার সার্বিক উন্নয়নে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন এবং আগামী নির্বাচনে সকলের দোয়া ও ভোট প্রার্থনা করেন।
সভার সভাপতিত্ব
উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব ইউনুছ আলী মন্ডল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ শৃঙ্খলা ও ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল আলীম।
উপস্থিত নেতৃবৃন্দ
জনসভায় আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, মামুনুর রশীদ মামুন, সরকার বিএনপির সাবেক সভাপতি এবং উদয়পুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
জনসভার পরিবেশ
জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে একত্রিত হন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সবার আগে বাংলাদেশ’এই স্লোগানকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীরা নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতির কথা জানান।
Reporter Name 


















