বাংলাদেশ ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক : নির্বাচন কমিশনার সানাউল্লাহ

  • Reporter Name
  • Update Time : ১১:০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ২৪ Time View

বিকাল বার্তা ডেস্ক:নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি জাতির জীবনে একটি ঐতিহাসিক মাইলফলক।

তিনি বলেন, এ নির্বাচন সুন্দর ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

শনিবার সন্ধ্যায় পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, এই নির্বাচনের সঙ্গে দেশের গণতান্ত্রিক উত্তরণ ছাড়াও স্থিতিশীলতা, সামাজিক শান্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের বিষয়গুলো গভীরভাবে সম্পৃক্ত। তিনি জোর দিয়ে বলেন, এমন গুরুত্বপূর্ণ একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক : নির্বাচন কমিশনার সানাউল্লাহ

Update Time : ১১:০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬