বাংলাদেশ ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০

  • Reporter Name
  • Update Time : ০৪:৩২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৯২ Time View

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে ফরিদপুর–ভাঙ্গা–বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ৪টার দিকে উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পুখুরিয়া ব্রাহ্মণকান্দা এএস একাডেমিতে শনিবার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ফুটবল খেলার সময় মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা এলাকার কয়েকজন যুবকের সঙ্গে হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী মৌজার যুবকদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

পরবর্তীতে উভয় পক্ষের গ্রামবাসীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ চলাকালে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আলহাজ্ব শরিফ (২৪), ইদ্রিস শরিফ (২৮) ও রাসেল শেখ (২৮) রয়েছেন এবং সদরপুর উপজেলা হাসপাতালে কয়েক জন কে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সংঘর্ষের তীব্রতার কারণে শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। পরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষ থামার পর মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০

Update Time : ০৪:৩২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬