
চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোচীফকে এম আবুল কাশেম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেনের নির্দেশক্রমে নগরের বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন মেয়রের একান্ত সচিব জনাব মোঃ মারুফুল হক চৌধুরী।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি সড়ক, ড্রেন ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, “নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য হবে না।
নির্ধারিত সময়ের মধ্যে সব এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করতে হবে।”
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন ভূমিকা রাখতে হবে। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।
Reporter Name 






















