বাংলাদেশ ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে ১৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪১ Time View

নবীগঞ্জ প্রতিনিধি ।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর গ্রামের ইয়াবা ব্যবসায়ী জামাল মিয়ার বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাড়িতে তল্লাশি চালিয়ে মদ্যপানরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং পান করা দুইটি খালি মদের বোতল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত হানিফ মিয়ার পুত্র জামাল মিয়া (৪০), মৃত আকসির মিয়ার পুত্র মোঃ গাজিউর (৩০) এবং মোঃ সিদ্দিক মিয়া (২০)। তিনজনই পেশাদার ইয়াবা ব্যবসায়ী বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পরবর্তীতে আটককৃতদের উদ্ধারকৃত ইয়াবাসহ নবীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মোঃ আঃ আজিজের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

নবীগঞ্জে ১৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৩:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬