বাংলাদেশ ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ

  • Reporter Name
  • Update Time : ০২:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২২ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর–৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুলের পক্ষে গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে।

রোববার ভাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আলহাজ্ব আবু জাফর মুন্সীর পক্ষে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ভাঙ্গা পৌর কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ তালুকদারের এর নেতৃত্বে ধানের শীষের পক্ষে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিদ্দিক তালুকদার, শফিকুল খান, বাকু শেখ, সিরাত তালুকদার, সিরাজ তালুকদার, রাব্বানী শেখ, সুলতান খান, ইমরান মুন্সী, আজম মুন্সী, ফোরাত মুন্সীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মোঃ শহিদুল ইসলাম খান বাবুলকে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, জনগণের সেবা ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার জন্য বাবুলকে সুযোগ দেওয়া প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ

Update Time : ০২:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬