
ষ্টাফ রিপোটার।। গন অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে আগামী ১ মাসের মধ্যে নতুন কমিটির তালিকা কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ করার জন্য সংগঠনের কেন্দ্রীয় সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জের বানিয়াচংয়ের কৃতি সন্তান তাওহিদ হাসান কে দায়িত্ব প্রদান করা হয়েছে। ৩১ জানুয়ারি ২০২৬ খ্রী তারিখে গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক শাকিল হাসান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এদিকে জেলার নতুন কমিটির তালিকা তৈরির দায়িত্ব প্রদান করায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
Reporter Name 
























