
আশাহীদ আলী আশা ষ্টাফ রিপোটার।। রবিবার (১ ফেব্রুয়ারি, ২০২৬) দুপুর আড়াইটায় মৌলভীবাজার সদর শাহবন্দর এসপিএল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করে শাহবন্দর যুব সংস্থা (শাযুস) উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহবন্দর যুব সংস্থা (শাযুস) সভাপতি আব্দুল কাইয়ুম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহমেদ দানিয়াল সাদিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সাবেক মেয়র ও জাতীয়তাবাদী দল বিএনপির মৌলভীবাজার জেলা আহ্বায়ক এবং শাযুস-এর আজীবন সদস্য ফয়জুল করিম (ময়ুন)। জাতীয়তাবাদী যুব দলের মৌলভীবাজার জেলা সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, বাংলাদেশ সোসাইটি মন্ট্রিল কানাডার সভাপতি ও শাযুসের আজীবন সদস্য মুহিম আহমেদ, শাহীন আহমদ দাতা সদস্য( শাযুস) মোঃ জোসেপ আলী চৌধুরী সভাপতি, অভিভাবক শিক্ষক সমিতি (পিটিএ) আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ সদর মৌলভীবাজার। এছাড়াও শাহবন্দর যুব সংস্থা শাযুস এর প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী, উপ-প্রধান পৃষ্ঠপোষক হোসেন আহমেদ, পৃষ্ঠপোষক সদস্য রুহেল আহমেদ চৌধুরী, পৃষ্ঠপোষক সদস্য হাফেজ আহমেদ মাহফুজ সহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, শাযুস সদস্য খেলোয়াড় এবং দর্পস্থিত ছিলেন।
Reporter Name 






















