বাংলাদেশ ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ পবিত্র শবে বরাত

  • Reporter Name
  • Update Time : ১০:১৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৫ Time View

আজ মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হবে পবিত্র শবে বরাত।
হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই পবিত্র রজনী মুসলমানদের কাছে ‘শবে বরাত’ বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। এ রাতকে ‘লাইলাতুল বরাত’ নামেও অভিহিত করা হয়। এই মহিমান্বিত রাতে মুসলিম উম্মাহ আল্লাহ তায়ালার কাছে ক্ষমা, রহমত ও কল্যাণ প্রার্থনা করে থাকে।

আমরা সকল মুসলমানের জন্য দোয়া করি।
হে আল্লাহ, আমাদের অনেকের বাবা নেই, মা নেই, ভাই-বোন নেই, আত্মীয়-স্বজন নেই। আমাদের অনেক প্রিয়জন—দাদা-দাদি, নানী-নানা ইতোমধ্যে তোমার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। আমরা জানি না, আমাদের মরহুমরা কবরে কী অবস্থায় আছেন। হে পরম দয়ালু ও ক্ষমাশীল আল্লাহ, তুমি তাদের সকল গুনাহ মাফ করে দাও এবং জান্নাতবাসী করো।
হে আল্লাহ, আমাদের যেসব বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব এখনো দুনিয়াতে জীবিত আছেন তাদের সবাইকে তোমার হেফাজতে রাখো, সুস্থ ও নিরাপদ রাখো।
হে আল্লাহ, আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করো এবং ঈমানের ওপর অবিচল থাকার শক্তি দাও।

হে আল্লাহ, চাঁদনী মিডিয়া গ্রুপ লিমিটেডের সকল সংবাদকর্মী ভাইদের সুস্থতা ও নিরাপত্তা দান করো, তাদের সৎ পথে চলার তৌফিক দাও এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার শক্তি দান করো। হে আল্লাহ, যারা পাপ ও গুনাহে লিপ্ত।

তাদের হেদায়েত দান করো এবং সঠিক পথে ফিরে আসার সুযোগ করে দাও।
হে আল্লাহ, যারা চাঁদাবাজি, দুর্নীতি, খুনসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে তাদের অন্তরে সঠিক বোধ জাগ্রত করো এবং ন্যায় ও সততার পথে চলার তৌফিক দাও।

হে আল্লাহ, তুমি একমাত্র ন্যায়বিচারক। তোমার দরবারের বিচারই প্রকৃত ও চূড়ান্ত বিচার। সেই বিচারের দিনে আমাদের সবাইকে ক্ষমা ও রহমতের ছায়ায় রাখো।
হে আল্লাহ, আমাদের সংগঠন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক নির্মিত দুটি জামে মসজিদ, উদ্বোধনকৃত একটি মাদ্রাসা এবং একটি কবরস্থানের কাজ যথাযথভাবে সম্পন্ন ও পরিচালনা করার তৌফিক দান করো।
হে আল্লাহ, এই পবিত্র দিন ও পবিত্র রাতে আমাদের সকল দোয়া কবুল করো।

আমিন।
মোঃ সাইফুল ইসলাম
চেয়ারম্যান
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন
কেন্দ্রীয় কমিটি, ঢাকা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

আজ পবিত্র শবে বরাত

Update Time : ১০:১৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬