
আশাহীদ আলী আশা।। অদ্য ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি তারিখে পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়, হবিগঞ্জ এর সভাকক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ফোর্স মোতায়েন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন, শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মাহি আহমেদ চৌধুরী, পিএসসি, সিও, ১৩ ই/বেঙ্গল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব রাখী রানী দাস, মেজর এম. আবীর হোসেন, ক্যাম্প কমান্ডার, হবিগঞ্জ সদর, জনাব সাব্বির আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ, মেজর সানাউল্লাহ, ক্যাম্প কমান্ডার, লাখাই , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) জনাব প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জনাব জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) জনাব এ,কে,এম, সালিমুল হক, ক্যাপ্টেন সাফায়েত হোসেন, পদাতিক, জেলা কমান্ড্যান্ট, হবিগঞ্জ, লেঃ মো: সাজ্জাদ হোসেন, ক্যাম্প কমান্ডার, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, RAB-9, ক্যাপ্টেন তাজওয়ার, ক্যাম্প কমান্ডার, শায়েস্তাগঞ্জ , ক্যাপ্টেন জামিউল, ক্যাম্প কমান্ডার, চুনারুঘাট এবং জেলার সকল অফিসার ইনচার্জগণসহ বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ।
Reporter Name 


















