
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
তারা গণভোটের বিপক্ষে ক্যাম্পেইন করে ফ্যাসিস্ট কে ফিরিয়ে আনতে চায়,জোটের প্রার্থী হোক বা স্বতন্ত্র প্রার্থী,যেই হোক গণভোটের পক্ষে জুলাইয়ে পক্ষে তার অবস্থান স্পষ্ট করতে হবে,যদি স্পষ্ট না হয় জনগণ ১২তারিখ ভোটের মাধ্যমে জবাব দিবে বলে মন্তব্য করেছেন,ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের চান্দুরা-বুধন্তী) আসনে ১১দলীয় জোট এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদী।
বৃহস্পতিবার(৫ফেব্রুয়ারি)সন্ধ্যায় সরাইল উপজেলায় গণসংযোগ শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি বিজয়ী হওয়ার স্বপ্ন ছেড়ে দিন ভাববেন না ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন বাদ দিন।শাপলা কলির গণ জোয়ার সৃষ্টি হয়েছে আপনারা ১২তারিখ ভোটের ফলাফল না আসা পর্যন্ত কেন্দ্র পাহারা দিবে ইনশা আল্লাহ।
তিনি আরও বলেন, আপনারা দেখেছে দলে দলে আওয়ামী লীগ কোন দলে প্রবেশ করছে,আওয়ামীলীগ পুর্নবাসন করার দায়িত্ব কে নিয়েছে।বিগত সময়ে এই আসনে আপনারা কি উন্নয়ন করেছেন জনগণ সব জানে,শাপলাকলির বিজয়ে নীরব বিপ্লবের অপেক্ষায় জনগণ।
আশুগঞ্জ সরাইল এবং বিজয়নগরবাসী গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে,যারা না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে।
এসময় জামায়াতে ইসলামী,এনসিপিসহ ১১দলীয় জোটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Reporter Name 






















