
ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি: ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা এখন রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। নির্বাচনী মাঠে চলছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, যা ভোটারদের মধ্যে আগ্রহ ও উত্তেজনা বাড়াচ্ছে।
মোট ৮ জন প্রার্থীর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনজন প্রার্থী রয়েছেন। বিএনপির শহিদুল ইসলাম খান বাবুল ধানের শীষ প্রতীকে, জামায়াতে ইসলামীর মাওলানা সরোয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে এবং স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া খেলাফত মজলিসের মাওলানা মিজানুর রহমান রিকশা প্রতীকে অংশগ্রহণ করছেন।
প্রার্থীরা তাদের অবস্থান শক্ত করতে দফায় দফায় গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা পরিচালনা করছেন। উন্নয়ন, কর্মসংস্থান, সুশাসন ও এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা চলছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন ফরিদপুর-৪ আসনে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। শেষ পর্যন্ত কার হাতে যাবে বিজয়ের মালা সেটিই এখন সাধারণ জনগণের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।
Reporter Name 
























