
আশাহীদ আলী আশা। কিন্তু সেই মতপার্থক্যের নামে শিষ্টাচার ও ভদ্রতা হারানো কখনোই কাম্য নয় নবীগঞ্জ–বাহুবলের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি, স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত যারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাঁদের অনেকের সঙ্গেই আমাদের সামাজিক ও পারিবারিক সুসম্পর্ক ছিল। আমার দৃষ্টিতে, স্বাধীনতার পর থেকে যাঁরাই এই অঞ্চলের প্রতিনিধি হয়ে জাতীয় সংসদে গেছেন, তাঁরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে নবীগঞ্জ–বাহুবলের উন্নয়নে অবদান রেখেছেন।
সময় ও বাস্তবতার প্রয়োজনে হয়তো একেকজনের কাজের ধরণ ভিন্ন ছিল, কিন্তু এলাকা ও মানুষের প্রতি তাঁদের দায়বদ্ধতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।
দুঃখজনক ও হতাশাজনক বিষয় হলো—বর্তমানে নির্বাচনী মাঠে আমাদের এই অঞ্চলের প্রবীণ এবং অনেক প্রয়াত সাবেক জনপ্রতিনিধিকে নিয়ে একজন এমপি প্রার্থী ঢালাওভাবে ‘অপদার্থ’ শব্দ ব্যবহার করছেন। স্বশিক্ষায় শিক্ষিত ও সচেতন মানুষের কাছ থেকে এমন আচরণ কখনোই প্রত্যাশিত নয়।
প্রবীণ রাজনৈতিক নেতাদের সম্মান না করতে পারা হয়তো ব্যক্তিগত ইচ্ছার বিষয় হতে পারে, কিন্তু তাঁদের অসম্মান করার অধিকার কারও নেই।
Reporter Name 






















