
মো: হানিফ খন্দকার নরসিংদী: নরসিংদীতে রোজ শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের নরসিংদী জেলা শাখা অফিস সাহেপ্রতাব রিয়াদ প্লাজায় অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অত্র শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর শীলমান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ মাহবুব সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আতাউর রহমান,মায়ের দোয়া ফ্যাশনের প্রোপাইটার মোঃ আবু হানিফ এছাড়া আরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আ: ছাত্তার মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ হানিফ খন্দকার । আগত শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হযেছ।অনুষ্ঠানে শেষে মরহুম বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Reporter Name 






















