বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ইয়াবা ও মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৭:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৯ Time View

বিকাল বার্তা প্রতিনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ২৯ পিস ইয়াবা ও ৪০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার ভার্থখলা এলাকার মৃত বিশ্বনাথ লালের ছেলে সাগর লাল (২৮) ও সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দরগাপাশা এলাকার মৃত প্রাণকৃষ্ণ কুড়ীর ছেলে গোবিন্দ কুড়ী (৫৪)।

পুলিশ জানায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার এসআই (নি:) অমিত সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকা থেকে তাঁদেরকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁদের কাছ থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সিলেটে ইয়াবা ও মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৭:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬