বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আশরাফ উদ্দিন শিপনের নেতৃত্বে ঢাকা-৬ এ বিএনপির শক্তি প্রদর্শন, প্রচারণা মিছিলে উত্তাল ৪৬ নং ওয়ার্ড

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৫ Time View

অসিত চক্রবর্তী : ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৬ নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৪৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন শিপনের নেতৃত্বে আয়োজিত এই মিছিলটি ধানের শীষ প্রতীকের পক্ষে শ্লোগানে এলাকা জুড়ে ব্যাপক সাড়া ফেলে। মিছিলে অংশ নেন মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, যুবদলের সদস্য সচিব শাহিন আহমেদ কাজী, কৃষক দলের সভাপতি,স্বেচ্ছাসেবক দলের সভাপতি সহ গেন্ডারিয়া ৪৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আশরাফ উদ্দিন শিপন বলেন, “ঢাকা-৬ এর প্রতিটি অলিতে-গলিতে এখন একটাই নাম ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করে এবার ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।” তিনি বলেন, বিএনপি মাঠে আছে, রাজপথে আছে এবং জনগণের সঙ্গে থেকেই আন্দোলন ও নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মিছিলের শেষভাগে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ‘হবে না হবে’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠেন। শ্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে উঠলে পুরো এলাকায় বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের চিত্র স্পষ্ট হয়ে ওঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

আশরাফ উদ্দিন শিপনের নেতৃত্বে ঢাকা-৬ এ বিএনপির শক্তি প্রদর্শন, প্রচারণা মিছিলে উত্তাল ৪৬ নং ওয়ার্ড

Update Time : ০৪:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬