বাংলাদেশ ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে জামায়াতের নির্বাচনী পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০১:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪ Time View

ক্রাইম রিপোর্টারঃ আহসান হাবীব- পলাশবাড়ী উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়নের ভবানীপুর মোড় এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং ভাঙচুর করার অভিযোগ উঠেছে। গতকাল দিবাগত রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ভবানীপুর মোড় ও এর আশপাশের এলাকায় নির্বাচনী প্রচারসামগ্রীগুলো যত্রতত্র ছিঁড়ে পড়ে থাকতে দেখে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ৪ নং বরিশাল ইউনিয়ন জামায়াতের আমীর শামীম সরকার। তিনি অভিযোগ করে বলেন, “আগামী নির্বাচনে নিজেদের নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে প্রতিপক্ষ বিএনপি কর্মীরা রাতের আঁধারে আমাদের নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। এটি একটি অগণতান্ত্রিক ও উস্কানিমূলক আচরণ।”

তিনি আরও দাবি করেন যে, নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার লক্ষ্যেই একটি মহল পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়ে শামীম সরকার নির্বাচন কমিশনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এই ব্যাপারে জানতে চাওয়া হলে পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলো তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এদিকে, বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করলেও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় সচেতন মহল ও প্রশাসন সজাগ রয়েছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পলাশবাড়ীতে জামায়াতের নির্বাচনী পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

Update Time : ০১:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬