বাংলাদেশ ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এ্যানির গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, বৈধ কাগজপত্র দেখিয়ে ছাড় পেলেন শ্যামল

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪ Time View

বিশেষ প্রতিবেদক: লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় নির্বাচনী চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সংশ্লিষ্ট একটি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে যাচাই-বাছাই শেষে টাকাটি বৈধ নির্বাচনী তহবিলের অর্থ বলে নিশ্চিত হয়ে আটককৃত কৃষকদল নেতা বদরুল আলম শ্যামলকে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে ঝুমুর গোলচত্বর এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি গাড়ি (ঢাকা মেট্টো-ঘ ১৭-১৩৭৭) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। গাড়িটির সামনে ও পেছনে লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনী পোস্টার সাঁটানো ছিল।

আটক শ্যামল জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং এ্যানির খালাতো ভাই বলে জানা গেছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক জানান, অভিযানের পর বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়। আদালতে উপস্থাপনের পর বিচারক তাহরিনা আক্তার নওরিন কাগজপত্র যাচাই করেন। নির্বাচনী তহবিলের বৈধ অর্থ হিসেবে প্রমাণ পাওয়ায় কোনো জরিমানা ছাড়াই টাকাসহ আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়।

নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “নির্বাচনী কেন্দ্রভিত্তিক ব্যয় নির্বাহের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি টাকা নিয়ে যাচ্ছিলেন। কর্তৃপক্ষকে প্রয়োজনীয় হিসাব দেখানো হয়েছে। আদালত বিষয়টি যাচাই করে ছেড়ে দিয়েছেন। এটি সম্পূর্ণ বৈধ নির্বাচনী খরচের টাকা।”

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে ঘিরে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যা সঠিক নয়। আদালত বৈধ কাগজপত্র পর্যালোচনা করেই সিদ্ধান্ত দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার করতে ঝুমুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে গাড়িটি থামানো হলে নগদ অর্থ উদ্ধার হয়। পরে শ্যামলকে আদালতে নিয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয় এবং শুনানি শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

নির্বাচনকে ঘিরে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বহাল রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

এ্যানির গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, বৈধ কাগজপত্র দেখিয়ে ছাড় পেলেন শ্যামল

Update Time : ০৭:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬