বাংলাদেশ ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ২৫ কৈডুবি রেলক্রসিংয়ে সাকুরা-ইউনিক বাসের সংঘর্ষে আহত অন্তত ২০

  • Reporter Name
  • Update Time : ০৬:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৯ Time View

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ২জন নিহত এবং অন্তত ৪৫ জন আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে। ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস পাম্পে তেল নিতে প্রবেশ করার সময় সামনে থেকে আরেকটি বাস চলে আসলে সেটিকে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অন্তত ২৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

নিহতদের একজন বাসের সুপারভাইজার শফিকুল ইসলাম (৩৫)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বলাশুর গ্রামের শুকুর বিশ্বাসের ছেলে। অপর নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদি রেলক্রসিং এলাকায় সাকুরা পরিবহন ও ইউনিক পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস দুটির সামনের ও পাশের অংশ মারাত্মকভাবে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর হন।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ২৫ কৈডুবি রেলক্রসিংয়ে সাকুরা-ইউনিক বাসের সংঘর্ষে আহত অন্তত ২০

Update Time : ০৬:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬