
পাবনা থেকে মোঃ আশরাফুল মিয়া: পাবনার চাটমোহরে রাতে জামায়াত নেতাদের ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে প্রিজাইডিং অফিসার মো. রুহুল আমিনকে প্রত্যাহার করা হয়েছে।
রুহুল আমিন চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের আশরাফ জিন্দামী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। জানা যায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ছাত্রশিবির পাবনা জেলা কমিটির সাবেক সভাপতি আসাদুজ্জামান (জামান) ও মো. মোখলেছুর রহমানসহ কয়েকজন জামায়াত নেতা প্রিজাইডিং অফিসারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এজেন্টের প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে অন্যান্য প্রার্থীর কর্মী-সমর্থকরা কেন্দ্রের বাইরে বিক্ষোভ শুরু করেন এবং বিষয়টি উপজেলা জুড়ে চাউর হয়।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ঘটনাটি অবগত হলে, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার নির্দেশে রুহুল আমিনকে প্রত্যাহার করা হয়। কেন্দ্রের দায়িত্ব সহকারী প্রিজাইডিং অফিসারের হাতে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা রাতের অন্ধকারে রাজনৈতিক নেতাদের ভোটকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন এবং গুঞ্জন ছড়িয়েছে। প্রশাসন ঘটনার তত্ত্বাবধান করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস
Reporter Name 






















