বাংলাদেশ ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী রোববারের মধ্যে সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল

  • Reporter Name
  • Update Time : ০৬:১৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১ Time View

বিকাল বার্তা ডেস্ক: আগামী রোববারের মধ্যেই সরকার গঠন করবে বিএনপি এমন ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, দলের নিরঙ্কুশ বিজয় জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, “বিএনপি জনগণের দল। ফ্যাসিস্ট শক্তির অপশাসনের কারণেই দেশে উগ্রবাদের উত্থান হয়েছে।” তিনি দাবি করেন, রাজনৈতিক দলগুলোর ওপর দীর্ঘদিন ধরে নিপীড়ন চালানো হয়েছিল। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জামায়াত রাজনৈতিকভাবে ভালো করেছে বলে মন্তব্য করেন তিনি।

‘জুলাই সনদ’-এ বিএনপি যেসব অঙ্গীকার করেছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। ঘোষিত ৩১ দফা পূরণেও দল অটল থাকবে বলে জানান তিনি।

এ ছাড়া, সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে বিএনপি সংসদে যাবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

আগামী রোববারের মধ্যে সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল

Update Time : ০৬:১৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬