বাংলাদেশ ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে নব নির্বাচিত এম.পি ইঞ্জিনিয়ার এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল।

  • Reporter Name
  • Update Time : ০১:৫৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯ Time View

*চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতা

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি নির্বাচিত হওয়ায় তার বাড়ীতে ঢল নামে নেতাকর্মীদের। ১৩ ফেব্রুয়ারি সকাল থেকে দিনব্যাপী ধামইরহাট-পত্নীতলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। এ সময় তাদের এই ভালবাসায় সিক্ত হন জামায়াতের এই গুনী নেতা। দুই উপজেলার সকল গুণীজনদের সাথে নিয়ে সংসদ সদস্যের দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি। শুক্রবার বিকেলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন,‘ আমি মুখে কোন বড় কথা বলবো না, কোন উচ্ছাভিলাশী প্রতিশ্রুতিও দিব না, কাজেই আমার পরিচয় পেয়ে যাবেন, আমি সাধারণ মানুষের ভোট নামক আমানত নিয়ে নির্বাচিত হয়েছি, তাদের বিরুদ্ধে কোন অন্যায় ও অত্যাচার আমি সহ্য করবো না, ধামইরহাটে কোন চাঁদাবাজ থাকবে না, সীমান্তবর্তী ধামইরহাট উপজেলাকে মাদকমুক্ত করতে আপনারা সাংবাদিকবন্ধুগণ আমাকে সহযোগিতা করবেন।’

মতবিনিময়কালে ধামইরহাট উপজেলা জামায়াতের নায়েবে আমির সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান, সাংসদের বড় ভাই ডা. ইমরান হোসেন, ধামইরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মন, উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে দুই উপজেলায় মোট ১২৪টি ভোট কেন্দ্রে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে এম.পি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট ও বিভিন্ন কেন্দ্রের এজেন্ট সংকটে ভোগা এবি পার্টির প্রার্থী মতিবুল ইসলাম ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৫০ ভোট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ধামইরহাটে নব নির্বাচিত এম.পি ইঞ্জিনিয়ার এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল।

Update Time : ০১:৫৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬