
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর–৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন শহিদুল ইসলাম বাবুল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক।
সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, ১৮৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল পেয়েছেন ১,২৬,৫৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা সরোয়ার হোসাইন, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, পেয়েছেন ৭৩,৬২৩ ভোট। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী ৫২,৯০৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১:৪৫ মিনিটে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের ভাঙ্গা অংশের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
উপজেলা ভিত্তিক ফলাফল:
ভাঙ্গা উপজেলা (৯৯টি কেন্দ্র):
শহিদুল ইসলাম বাবুল (ধানের শীষ) — ৬০,৭৭৫ ভোট
মাওলানা সরোয়ার হোসাইন (দাঁড়িপাল্লা) — ৪৪,৪৯৪ ভোট ব্যবধান: ১৬,২৮১ ভোট
সদরপুর উপজেলা (৬৮টি কেন্দ্র):
শহিদুল ইসলাম বাবুল ৪৮,২০২ ভোট
মাওলানা সরোয়ার হোসাইন ২২,১৫৪ ভোট
ব্যবধান: ২৬,০৪৮ ভোট
চরভদ্রাসন উপজেলা (২২টি কেন্দ্র):
শহিদুল ইসলাম বাবুল ১৭,৫৫৫ ভোট
মাওলানা সরোয়ার হোসাইন ৬,৯৭৫ ভোট
ব্যবধান: ১০,৫৮০ ভোট
ফরিদপুর–৪ আসনটি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত। মোট ১৮৯টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল স্পষ্ট ব্যবধানে বিজয়ী হয়েছেন।
Reporter Name 






















