
বিকাল বার্তা ডেস্ক: সিলেট-৩ সংসদীয় আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন জনাব এম এ মালিক। এ ঐতিহাসিক বিজয়ে তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চাঁদনী মিডিয়া গ্রুপ।
এক শুভেচ্ছা বার্তায় চাঁদনী মিডিয়া গ্রুপ জানায়, এই বিজয় কেবল একজন প্রার্থীর নয় এটি গণমানুষের আশা-আকাঙ্ক্ষা, আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। তারা আশা প্রকাশ করে, উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সিলেট-৩ আসন আগামী দিনে আরও এগিয়ে যাবে।
জনগণের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা ব্যক্ত করা হয় বার্তায়।
শুভকামনা ও সাফল্য কামনা করেছে চাঁদনী মিডিয়া গ্রুপ।
Reporter Name 
























