
নরসিংদী থেকে, মাইন উদ্দিন খান: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন-এর পক্ষে ভোট প্রার্থনা করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি খবিরুল ইসলাম বাবুল।
রবিবার সকালে নিজ কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ভোট দেন খবিরুল ইসলাম বাবুল। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নরসিংদী সদর-১ আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
সাটিরপাড়া কালী কুমার স্কুল ও সাটিরপাড়া সরকারি গার্লস স্কুল ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং ভোটারদের কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ করেন।
খবিরুল ইসলাম বাবুল বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। তিনি নেতাকর্মীদের সার্বক্ষণিকভাবে কেন্দ্রে অবস্থান করে ভোটারদের সহযোগিতা করার নির্দেশ দেন।
Reporter Name 
























