
মোঃ আনোয়ার হোসেন শেরপুর জেলা প্রতিনিধি: নির্বাচন পরবর্তী শেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা নেতৃবৃন্দের সাথে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে নওহাটা আলিয়া মাদরাসা মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-১ (সদর) আসনের জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের এমপি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।
সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, সূরা সদস্য হাফেজ মাওলানা জাকারিয়া আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি ডাঃ আব্দুল মতিন, পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান সহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল মহিলা কর্মীরা।
Reporter Name 






















