
স্টাফ রিপোর্টার: নবীগঞ্জ-বাহুবলবাসীর দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে গিয়ে সকল মানুষের প্রতি আমি চিরকৃতজ্ঞ। নির্বাচনকে কেন্দ্র করে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের শ্রম ও ত্যাগের ঋণ কখনোই পরিশোধযোগ্য নয়।
আমি সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব, ইনশাআল্লাহ। আসুন, একটি নতুন সকালের সূচনা করি নতুনভাবে একে অপরের সঙ্গে সৌহার্দ্য, সম্মান ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এগিয়ে চলি। দুনিয়ার এই ক্ষণস্থায়ী সফরে আমার কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাকে আপনাদের ভালোবাসার জায়গায় রাখবেন এই বিনীত আবেদন রইল।
Reporter Name 






















