
ইমরান সরকার :-গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর সভার হরিনমারী গ্রামে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন।
১৫ ফেব্রুয়ারী রোববার রাতে মরহুমের জানাজায়,জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত দলীয় নেতা কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধব,পাড়া-প্রতিবেশী সহ হাজারো জনসাধারণ অংশগ্রহণ করেন।
তিনি গাইবান্ধা জেলা কারাগারে প্রায় দেড় বছর ধরে তিনি হাজতি হিসাবে জেল বন্দী ছিলেন। জেলে থাকাবস্থায় রবিবার রাত ১ টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিকেলে তার মরদেহ পৌরসভার বৈরী হরিণমারি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।নিজ বাড়ির (সরকারবাড়ি) উঠানে বাদ এশা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ পলাশবাড়ী উপজেলা
শাখার সভাপতি,পলাশবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক এরপর পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনে কর্মরত ছিলেন শামিকুল ইসলাম সরকার লিপন।তিনি পলাশবাড়ী পৌর সভার বৈরি হরিণ মারি গ্রামের মরহুম জোব্বার সরকারের তৃতীয় পুত্র।
একজন নম্র ও ভদ্র শান্তিপ্রিয় স্বাধীনতা চেতনা মানুষ ১৯৯৬ এ আওয়ামীলীগের ক্ষমতাকালিন সময়ে পলাশবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন, এরপর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ২০১৬ সালে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,২০১৮ সাল অদ্যবধি উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্বপালন করছেন।
Reporter Name 






















