বাংলাদেশ ১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৬৯ পাবনা-২ সেলিম রেজা হাবিব কে মন্ত্রী হিসাবে দেখতে চান সুজানগর-বেড়া বাসি

  • Reporter Name
  • Update Time : ০৬:২১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৫ Time View

স্টাফ রিপোর্টার:- মোঃ শিপন মিয়া: ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৯ পাবনা-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ এ কে এম সেলিম রেজা হাবিব।

ধানের শীষ প্রতীকে তিনি ২ লাখ ১৫ হাজার ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ২৪২ ভোট।

এই ব্যবধানের জয়ে এলাকার মানুষের মধ্যে আনান্দ বিরাজ করছে এবং এখন সেলিম রেজা হাবিব কে মন্ত্রী করার জোর দাবি উঠেছে।

চায়ের দোকান, হাট-বাজার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে ব্যাপক প্রচারণা। সেলিম রেজা হাবিব ১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পাশ করেন।

এরপর পাবনা আমিন উদ্দিন কলেজ থেকে এলএলবি অর্জন করেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যুক্ত হন।

ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকাকাল থেকেই তিনি নেতৃত্ব প্রদর্শন করেছেন। ১৯৯০ সালে প্রথমবার ভোটের মাধ্যমে সুজানগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

পরে তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।

১৯৯৬ সাল থেকে ২০২৬ পর্যন্ত সব জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এবং তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি নব্বই দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

১/১১ এবং পরবর্তী সময়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনে তিনি বহুবার জেলে গেছেন এবং নেতাকর্মীদের নেতৃত্ব দিয়েছেন।

এলাকাবাসী প্রাণের দাবি সেলিম রেজা হাবিব কে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে দেখতে চান।

তার সময়ে এলাকার সড়ক ও ব্রিজ নির্মাণ, রাস্তাঘাট উন্নয়ন, পল্লী বিদ্যুতের সংযোগ, টিউবওয়েল প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার ও নতুন ভবন নির্মাণের মতো উন্নয়ন মূলক কাজ করা হয়েছে।

সুজানগর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন বলেন, বিপুল ভোটে জয়ী হয়ে সেলিম রেজা হাবিব তার জনপ্রিয়তার স্বাক্ষর রেখেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

৬৯ পাবনা-২ সেলিম রেজা হাবিব কে মন্ত্রী হিসাবে দেখতে চান সুজানগর-বেড়া বাসি

Update Time : ০৬:২১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬