
রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃপবিত্র রমজান মাসকে সামনে রেখে আজ মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ গাজীপুরে অবস্থিত মুসলিম হ্যান্ডস গুলজার বাহার খানম (রহ.) স্কুল অব এক্সেলেন্সে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি আয়োজন করে। এ কর্মসূচির আওতায় মোট ১০১টি পরিবারের মাঝে রমজানে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে বিদ্যালয়ের ৮১ জন এতিম শিক্ষার্থীর পরিবার অন্তর্ভুক্ত ছিল।
বিতরণকৃত খাদ্য প্যাকেজে রমজান মাসে খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর কষ্ট লাঘবে সহায়ক হবে। প্রতিটি প্যাকেজে ছিল: পোলাও চাল, সাধারণ চাল, চিনি, লবণ, ডাল, আলু, খেজুর, সয়াবিন তেল, সেমাই, ছোলা, মুড়ি, গুঁড়ো দুধ, মুরগি, মুগ ডাল এবং ভিটামিন সি ড্রিংক পাউডার।
খাদ্য সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ প্রকাশ করে। এক এতিম শিক্ষার্থী জানায়, “এই খাদ্যসামগ্রী আমাদের পরিবারকে রমজান মাসে অনেক স্বস্তি দিবে। এখন আমরা চিন্তামুক্তভাবে রোজা রাখতে পারব।”
গত বছরও মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এতিম শিক্ষার্থীদের জন্য রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছিল। মুসলিম হ্যান্ডস গুলজার বাহার খানম (রহ.) স্কুল অব এক্সেলেন্স ছাড়াও চলতি বছর সিলেট ও উত্তরখানে অবস্থিত মুসলিম হ্যান্ডস স্কুল অব এক্সেলেন্স, সিলেট ও মুসলিম হ্যান্ডস মডেল স্কুলে এতিম শিক্ষার্থীদের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেছে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, নিরাপদ পানি সরবরাহ, এতিম শিশুদের জন্য খাদ্য সহায়তা, জীবিকা উন্নয়ন প্রকল্প, বাসগৃহ নির্মাণ, স্বাস্থ্যসেবা, জন্ম নিবন্ধন এবং জাতীয় দুর্যোগপূর্ণ এলাকায় জরুরি সহায়তা কার্যক্রমের মাধ্যমে দেশের প্রায় ৩৪টি জেলায় কাজ করে যাচ্ছে।
Reporter Name 






















