বাংলাদেশ ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে গুলির নির্দেশের তথ্য না দেওয়ায় ডিসি সারোয়ারকে শোকজ।

  • Reporter Name
  • Update Time : ০৬:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৭ Time View

সিলেট ব্যুরো অফিস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের গোলাপগঞ্জে গুলির আদেশ প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয়সংক্রান্ত তথ্য তদন্ত কর্মকর্তাকে সরবরাহ না করায় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি সিলেটের আমলি আদালত নম্বর-২ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার এ আদেশ দেন।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সরবরাহ না করায় মামলার তদন্তকাজ বিলম্বিত হচ্ছে। ২০২৪ সালের ২৯ আগস্ট মামলাটি দায়ের হলেও এখনো তদন্ত শেষ হয়নি। ফলে বিচারকাজ শুরু করা যাচ্ছে না। আদালত থেকে আদেশ দেওয়ার দীর্ঘ সময় পরও তদন্তকারী কর্মকর্তার চাহিদা অনুযায়ী তথ্য প্রদান না করা শাস্তিযোগ্য অপরাধ এবং তা সরাসরি আদালত অবমাননার শামিল।

নোটিশে বলা হয়েছে, আদালতের আদেশ অমান্য ও বিচারকাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না অথবা বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না তা ১৫ দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে জেলা প্রশাসককে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেন, আদালত শোকজ দিয়েছেন বলে তিনি শুনেছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আদালতে জবাব দেওয়া হবে।

ঘটনাটি ঘিরে প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়, জবাবদিহি ও আইনের শাসন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

গোলাপগঞ্জে গুলির নির্দেশের তথ্য না দেওয়ায় ডিসি সারোয়ারকে শোকজ।

Update Time : ০৬:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬