
হারুন অর রশীদ,স্টাফ রিপোর্টার : জয়পুরহাটের কালাই উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভটভটি উল্টে গিয়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পুনট বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. রাসেল (৩৫)। তিনি পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার বটতলী গ্রামের লিটন রহমানের ছেলে।
দুর্ঘটনার বিবরণ
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে রাসেল তার ভটভটি নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে কালাই উপজেলার পুনট বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। এ সময় চালক রাসেল ভটভটির নিচে চাপা পড়ে মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বর্তমান অবস্থা
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহটি পুলিশি হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Reporter Name 






















