বাংলাদেশ ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম প্রহরে কাউনিয়ায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

  • Reporter Name
  • Update Time : ১০:১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৩ Time View

মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে রংপুরের কাউনিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে কাউনিয়া উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা-এর নেতৃত্বে প্রথমেই উপজেলা প্রশাসন ও থানা পুলিশ শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। এরপর পর্যায়ক্রমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন,এনসিপি

,কাউনিয়া প্রেসক্লাব এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনসাধারণ শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, “ভাষার জন্য জীবন উৎসর্গ করার নজিরবিহীন ইতিহাস কেবল বাঙালিরই আছে। এই গৌরবময় ত্যাগ বিশ্বদরবারে বাংলাদেশকে অনন্য উচ্চতায় বসিয়েছে।” তারা ৫২-র ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সবশেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

প্রথম প্রহরে কাউনিয়ায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

Update Time : ১০:১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬