বাংলাদেশ ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  • Reporter Name
  • Update Time : ০৬:২০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬ Time View

শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে বীরগঞ্জ উপজেলা শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।

২১ ফেব্রুয়ারী শনিবার উপজেলা প্রশাসন এর আয়োজনে রাত ১২টা ১ মিনিটে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম উপজলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এরপর পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, বীরগঞ্জ পৌরসভা, বীরগঞ্জ থানা, উপজেলা ভূমি অফিস, উপজেলা প্রকৌশলী অফিস, উপজেলা শিক্ষা অফিস,পৌর প্রেসক্লাব, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ মিনার প্রাঙ্গণ একুশের চেতনায় পরিণত হয় শোক ও শ্রদ্ধার মিলনমেলায়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।

একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষার মর্যাদা অটুট রাখার প্রত্যয়ে বীরগঞ্জবাসী দিনটি পালন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

Update Time : ০৬:২০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬